• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বিট পুলিশিং সমাবেশ

মার্চ 2, 2022

সখীপুরে বিট পুলিশিং সমাবেশ

“বাদল হোসাইন সখীপুর”
“বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন” শ্লোগানে টাঙ্গাইলের সখীপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সখীপুর থানার আয়োজনে উপজেলার বহুরিয়া ইউনিয়েনের কালিদাস বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কালিদাস বাজার বণিক সমিতির সভাপতি সোহরাব আলী সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান নুরে আলম মুক্তা, সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, বীর মুক্তিযোদ্ধা আশরাফ সিদ্দিকী, মন্টু মিয়া, উপজেলা আ.লীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম শিবলু, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি রেজাউল করিম বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশে বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করা হচ্ছে। সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হবে। নিরাপদ সমাজ বিনির্মাণে পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে আমরা প্রস্তুত রয়েছি। এ সময় তিনি পুলিশকে বন্ধু মনে করে তথ্য দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.