• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে খাস জমিতে মাটি কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা 

জানু. 10, 2022

সখীপুরে খাস জমিতে মাটি কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা

“বাদল হোসাইন সখীপুর”

উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ী গ্রামে সরকারি খাস জমির মাটি কাটার অপরাধে মোশারফ হোসাইন নামের এক ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোশারফ কালিহাতী উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে।১০ জানুয়ারি সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন- বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেকু ব্যবহারকারী মোশারফ হোসাইনকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.