
সখীপুরে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
“বাদল হোসাইন সখীপুর”
সখীপুর পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা বুধবার সকালে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাসা ওয়াশ ও ওয়াটার এইড এর সহযোগিতায় সখীপুর পৌরসভা এ সভার আয়োজন করে।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, কাউন্সিলর সাজ্জাদ হোসেন, বিল্লাল হোসেন এবং বাসা ওয়াশের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম, ফিনিস মন্ডিয়াল বাসা ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার আল আমিন।
সভাটি পরিচালনা করেন পৌর সচিব কামরুল ইসলাম।
