• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ডিসে. 20, 2021

সখীপুরে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুরের টিকাদান-এমডিভি ৩য় রাউন্ড কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জুনোটিক ডিজজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান,বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, গজারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওয়াসিম মিয়া, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.