• বৃহস্পতি. অক্টো. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখিপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

ডিসে. 18, 2021

সখিপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

 

রফিকুলইসলাম সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের সখিপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে ইউনিটির সভাপতি মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এতে ডাক্তার মুহাম্মদ আবু ইদ্রিস এফসিপিএস সার্জারি ডিগ্রী অর্জন করায় এবং সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে, সাইদুল হক ভূঁইয়া ও এসআই মোঃ মনিরুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায় এই তিনজন গুনিব্যক্তিকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ সম্মাননার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার মুহাম্মদ আবু ইদ্রিস, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে, সাইদুল হক ভূঁইয়া, এসআই মনিরুজ্জামান, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, সদস্য মির্জা সাইদুল ইসলাম সাঈদ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.