সখীপুর মহানন্দপুর মাঠে “ ফাইনাল ফুটবল খেলা” অনুষ্ঠিত
“বাদল হোসাইন সখীপুর”
টাংগাইলের সখীপুর উপজেলার মহানন্দপুর মহান মুক্তিযোদ্ধের চারণভূমি কাদেরিয়া বাহিনীর হেডকোয়াটার খ্যাত মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে মহানন্দপুর জুনিয়র স্পোটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ফাইনাল ফুটবল টুর্নমেন্ট/২১।
অদ্য (১৬ সেপ্টেম্বর) শনিবার পরন্ত বিকেলে ঐতিহ্যবাহী এই খেলায় প্রচুর দর্শক সমাগমের মধ্য দিয়ে “মাদকাশক্তি নিরাময় কেন্দ্র সখীপুর” বনাম “ঢনঢনিয়া স্পোটিং ক্লাবের” মধ্যে অনুষ্ঠিত হলো আজকের ফাইনাল খেলাটি। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদল, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কাকড়াজান ইউ.পি. চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ সামছুল হক, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন ছিদ্দিকী,মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, কামরুজ্জামান জলিল মাস্টার, ট্রাইবাল চেয়ারম্যান রবিন কুমার বর্মণ, মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী ওসমান গনি ও আলমঙ্গীর হোসেন প্রমুখ। এ খেলায় বিজয়ী দলকে উপহার হিসাবে দেয়া হয় একটি বড় খাসি ও পরাজিত দলকে দেয়া হয় একটি ছোট খাসি।এ খেলায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সখীপুর ১-০ গোলে বিজয়ী হয়।
