• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

‘আই কোয়াইট ফর ইভার’ স্টাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

অক্টো. 7, 2021

বেরোবি প্রতিনিধিঃ ‘আই কোয়াইট ফর ইভার’ ফেসবুকে এমন স্টাটাস দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভির আলম তুষারের আত্মহত্যা।

তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।  তার বাড়ি রংপুর নগরীর হারাগাছ থানার সাহেবগঞ্জ এলাকায়।

বৃ্হস্পতিবার (৭ তারিখ)  বেলা ১১ টার দিকে তার নিজ বাড়িতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী জাহিদুল ইসলাম।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোন্দল-ঝগড়ার কারণে তিনি আত্মহত্যা করেন। গত ৬ তারিখ তার বাবার সাথে টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। তবে আত্মহত্যার কারণ এখন পর্যন্ত স্পষ্ট নয়।

পারিবারিক সূত্রে জানা গেছে,  গতরাত ১১ টার দিকেও তার মা রুমে তাকে কানে হেড ফোন দিয়ে শুয়ে থাকতে দেখেছেন। সকালে নাস্তা করার জন্য ডাকতে গিয়ে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করার পরেও কোন সারা পাচ্ছিলো না।  পরে রুমে ঢুকে দেখা যায় ঝুলন্ত লাশ।

এ বিষয়ে হারাগাছ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) শওকত সরকার বলেন, জানার পরেই আমরা ঘটনাস্থলে যাই। লাশ ময়না তদন্তের ব্যবস্থা করছি।

 

By sporsho

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.