কাউনিয়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন কাউনিয়া উপজেলা সারাই ইউনিয়নের ধুমেরকুটি গ্রামের মরহুম মৌলভী এসহাক (সাবেক চেয়ারম্যান) এর ছেলে কাজী মাওলানা মোঃ আজহারুল ইসলাম বাবুল । কাউনিয়া উপজেলার ১নং সারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
সোমবার (২৬ সেপ্টেম্বর) জনগণকে পাশে নিয়ে জয়বাংলা বাজার, বালাপাড়া, ভগিরত মাছহাড়ী, কাচু মুদামুদন, আলুটারী, ভিতরকুঠি, নামপাড়া, মাছুয়াপাড়াসহ ইউনিয়নের সব ওয়ার্ডে ঘুড়েঘুড়ে জনগণের সাথে মতবিনিময় করেন মোঃ আজহারুল ইসলাম বাবুল কাজী ।
ইতোমধ্যে এলাকার সর্বস্তরের স্থানীয়দের মুখে মুখে এখন তার নাম। নির্বাচনি এলাকা ছাড়াও বিভিন্ন গ্রামে মসজিদ-মাদরাসার কিছু উন্নয়নসহ সমাজের অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সর্বস্তরের মানুষের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হতে এবং দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সকল জনসাধারণের সার্বিক সহযোগিতা, দোয়া এবং সমর্থন কামনা করেছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আজহারুল ইসলাম বাবুল কাজীর বাবা মরহুম মৌলভী ইসাহাক চেয়ারম্যান ছিলেন সারাই ইউনিয়নের দল মত নির্বিশেষে সকলের অভিভাবক। তিনি ছিলেন এই ইউনিয়নের পর পর দুইবার নির্বাচিত সফল চেয়ারম্যান। সকলেই উনাকে খুবই সম্মান করতেন। এলাকার প্রত্যেকটি মানুষের হৃদয়ে আজও উনার নাম সকলের অন্তরে একটি সম্মানজনক জায়গা করে নিয়েছিল। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম বাবুলকে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে ভোটাররা তাকে আদর্শবান-যোগ্য ও সৎ-প্রার্থী হিসাবে মনে করছেন। দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করতে চান আজহারুল ইসলাম বাবুল। মহামারিকালেও করোনা ভাইরাসের সংক্রমণ মাঝেই দুস্থ ও গরীব মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন তিনি।
আজহারুল ইসলাম বাবুল-এর সমর্থক জান্নাতুল ফেরদৌস জয় বলেন, তিনি একজন আলেম মানুষ, যিনি প্রকৃত সমাজসেবক। এলাকার গরীব অসহায় মানুষের জন্য নিবেদিত প্রাণ এক সমাজকর্মী হিসেবে কাজ করবেন। এরকম মানব দরদী মানুষ ইউনিয়নের নেতৃত্বে আসলে সমাজের চিত্রপট পাল্টে যাবে বলেও উল্লেখ করেন তিনি ।উনার বাবা মরহুম মৌলভী এসহাক চেয়ারম্যান টানা ২০ বছর সফলতার সাথে এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করেছেন । উনার বাবার আদর্শ ধরে রাখতে বাবুল কাজী চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী ।
এ বিষয়ে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম বাবুল বলেন, আমি সমাজসেবার জন্য জনপ্রতিনিধি হতে চাই। তরুণরা আমাদের প্রধান শক্তি । তাই সারাই ইউনিয়নে একটি আইসিটি ফার্ম করে তাদের কর্মমূখী করতে চাই । মানুষের সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ। মহান আল্লাহ-তায়ালা যদি আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তাহলে ১নং সারাই ইউনিয়নের শিক্ষায় ও স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন এনে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে রূপান্তর করব, ইনশাআল্লাহ।
এই ইউনিয়নের ব্যাপক উন্নয়ন সাধিত করে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এলাকার ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ করে একটি সুন্দর সমাজ গড়ে তুলবো। অসহায় গরীব জনসাধারণের ভিজিবে, ভিজিট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করে গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
