• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে “প্রথম ছেলের বাবা বনাম প্রথম মেয়ের বাবা” ফুটবল খেলা অনুষ্ঠিত

সেপ্টে. 24, 2021

বাদল হোসাইন সখীপুরঃ- টাঙ্গালের সখীপুর উপজেলা পরিবেশক সমিতির উদ্যোগে প্রথম ছেলের বাবা বনাম প্রথম মেয়ের বাবার মধ্যে ফাইনাল প্রীতি ফুটবল খেলা সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় খেলা শুরু হয়। প্রথম মেয়ের বাবা দল ২-০ গোলে জয় লাভ করে। খেলায় ম্যান অফ দ্যা্ ম্যাচ নির্বাচিত হন সাজ্জাত কাদির।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম খান বাদল। উক্ত খেলায় সখীপুর উপজেলা পরিবেশক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা মোশারফ করিম বকুল, শাহজাহান মিয়া, সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি অনলাইন নিউজ পোর্টাল জনতার কন্ঠ২২৪ডটকম, টাঙ্গাইল২৪টিভি ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, সখীপুর পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমান, পরিবেশক সমিতির সাবেক সভাপতি মজিবর রহমান প্রমুখ। পরে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরস্কার বিতরন করেন, প্রধান অতিথি, উপদেষ্টা, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments