• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ইউনিয়ন পরিষদ বিভাজনে সীমানা নিয়ে আপত্তি চার গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

সেপ্টে. 18, 2021

সখীপুরে ইউনিয়ন পরিষদ বিভাজনে সীমানা নিয়ে আপত্তি
চার গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ বিভাজন হওয়ায় সীমানা নির্ধারন নিয়ে আপত্তি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে চার গ্রামের মানুষ। শনিবার সকালে ঢাকা- সাগরদীঘি সড়কের কালিয়া পাগল মোড়ে প্রায় তিন শতাধিক মানুষ এতে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যপী এ মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মিয়া, মো. মহিউদ্দিন, আনোয়ার তালুকদার, মো. রিয়াজ উদ্দিন, কালিয়া ইউনিয়নের ছাত্র লীগের সাবেক সভাপতি শামীম আল মামুন, মো. বিল্লাল হোসেন প্রমুখ। এর আগে সীমানা সংশোধনের দাবী জানিয়ে ইউপি চেয়ারম্যান, ইউএনও, এবং ডিসি বরাবর আবেদন জানিয়েছে সাধারণ জনগণ।
সম্প্রতি উপজেলার বৃহত্তর ৬ নম্বর কালিয়া ইউনিয়ন ভেঙে বড়চওনা ও কালিয়া নামে দুটি ইউনিয়ন গঠন করা হয়েছে। কালিয়া ইউনিয়ন ঘেঁষা জামাল হাটকুড়া, পাগল মোড়, ধলীপাড়া ও কুটিরশিল্প পাড়া নামের চারটি গ্রাম বড়চওনা ইউনিয়ন পরিষদে সংযোগ হওয়ায় প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ।
কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বিএসসি বলেন, দুটি ইউনিয়ন গঠন প্রক্রিয়ার সময় একটি রেজুলেশন করা হয়। সেখানে এই চারটি গ্রামকে কালিয়া ইউনিয়নেই রাখা হয়েছিলো। কী ভাবে তা উল্টে গেলো বিষয়টি আমার বোধগম্য নয়। যে কারনে সাধারণ মানুষ ক্ষিপ্ত।
শামীম আল মামুন বলেন, পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যেই এই চার গ্রামের মানুষ কালিয়া ইউনিয়নে আসতে পারে। বড়চওনা ইউনিয়নে যেতে অনেক দূর্ভোগ পোহাতে হবে। তাই আমরা কালিয়া ইউনিয়নেই থাকতে চাই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments