• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমাণ্ড অফিস উদ্বোধন

সেপ্টে. 13, 2021

সখীপুরে মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমাণ্ড অফিস উদ্বোধন

বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড  অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩সেপ্টেম্বর) সকালে স্থানীয় সাংসদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)প্রধান অথিতি হিসেবে এ ঘর উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সাংসদ ওই ঘর নির্মাণের সহায়তা স্বরুপ ৩ লাখ টাকা তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, ওসি একে সাইদুল হক ভূইয়া, প্রকল্প কর্মকর্তা এরশাদুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি,স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার,  নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম,বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল  হোসেন, সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লাসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.