সখীপুরে ঢেউটিন ও গৃহনির্মাণ চেক বিতরণ
বাদল হোসাইন সখীপুরঃ-
সখীপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে সোমবার (১৩ সেপ্টেম্বর) অসহায় গরীব হতদরিদ্র দুস্ত পরিবারের সদস্যদের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ০৮ আসনের (বাসাইল-সখীপুর) জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সহকারী কমিশনার (ভূমি) হামীম তাবাসসুম প্রভা,
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম (কাজী বাদল), মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডাঃ আব্দুস সোবহান, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার মহিউদ্দিন আজাদ, বিআরডিবির চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুস সবুর, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক, সরকারি মুজিব অনার্স কলেজ ছাত্রলীগ শাখার আহবায়ক খন্দকার রকিবুল হাসান বিজয় সহ প্রমুখ। উপজেলার ০৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৯ জনকে ১০৫ বান ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ চেক বিতরণ করা হয়।
