
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে বাবা-মার সাথে বংশী নদীতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে ৯ম শ্রেণীর ছাত্র মোঃ রাফিউল ইসলাম রাফি (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
আজ শুক্রবার (১০সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। রাফি ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণীর ছাত্র।
নিখোঁজ রাফি ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মোঃ মনিরুজ্জামান (মনির) এর ছেলে। মনির ধামরাই থানা সংলগ্ন ঘরিদার পাড়া ফার্মেসি ব্যবসা করেন।
নিখোঁজ রাফির পরিবার জানায়, আজ বিকেল ৫ টার সময় হাজিপুর এলাকায় বাবা-মার সাথে নৌকায় বেড়াতে যায় রাফি। হাজিপুর গিয়ে রাফির বাবা-মা নৌকায় বেড়াতে যায় কিন্তু রাফি ও তার ছোট চাচাতো ভাই নৌকায় বাবা-মার সাথে না গিয়ে নদীর পারে বসে খেলা করে। পরে রাফি ও তার চাচাতো ভাই খেলা করতে গিয়ে রাফি পানিতে পড়ে যায়। তাকে বাচাঁতে গিয়ে চাচাতো ভাই পানিতে লাফ দেয়। উপস্থিত এলাকাবাসী রাফির চাচাতো ভাইকে উদ্ধার করতে পারে কিন্তু রাফিকে আর খোঁজে পাওয়া যায়নি।
এই বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন, আমাদের ধামরাই ফায়ার স্টেশনের কোন ডুবুরি নেই। তবে আমরা গুলিস্তান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ফোন করে জানিয়েছি। কিন্তু সেখানকার ডুবুরির দল অন্য আরেকটি জায়গায় কাজ করতেছে। সেখানকার কাজ শেষ হলে ধামরাই চলে আসবে। তবে এই পর্যন্ত রাফিকে খুঁজে পাওয়া যায়নি।
