• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নদীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সেপ্টে. 11, 2021

রাজিউল হাসান পলাশ (ধামরাই) : ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মো. রাফিউল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর এলাকার বংশী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফিউল ইসলাম ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মো. মনিরুজ্জামান মনিরের ছেলে। সে ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে হাজিপুর এলাকায় বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যায় রাফিউল ইসলাম। সেখানে গিয়ে বাবা-মায়ের সঙ্গে নৌকায় বেড়াতে না গিয়ে ছোট চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর পাড়ে বসে খেলা করবে বলে থেকে যায়। রাফিউল ও তার চাচাতো ভাই খেলা করতে গিয়ে রাফিউল পানিতে পড়ে যায়। তাকে বাচাঁতে গিয়ে চাচাতো ভাই পানিতে লাফ দেয়। চাচাতো ভাই পানিতে হাবুডুবু খেতে থাকলে আশে-পাশের লোকজনের নজরে পড়লে তারা তাকে উদ্ধার করতে পারলেও রাফিউলকে খুঁজে পায়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন, আজ সাকলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টা কাজ করে স্কুল ছাত্রের লাশ বংশী নদী থেকে উদ্ধার করে। পরে লাশটি ধামরাই থানায় হস্তান্তর করা হয়।

ধামরাই থানার উপ পরির্দশক এস আই তন্ময় সাহা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহালের পর উর্ধতন কর্মকর্তার নির্দেশে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.