
সখীপুরে লকডাউন অমান্য করায় ৩২হাজার ৭শত টাকা জরিমানা
“বাদল হোসাইন সখীপুর”
সখীপুর লকডাউন অমান্য করায় ২৬ মামলায় ৩২ হাজার ৭’শ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দিনব্যাপী সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৃথকভাবে অভিযান পরিচালনা করেন ।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী জানান স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্টে ২৬ টি মামলায় ৩২৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, যুবক আর বয়স্ক লোক ছাড়া সকলেই বিধি নিষেধ মানছে। লকডাউন বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
