• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গানের তালে নাচতে গিয়ে ডুবে গেলো পিকনিকের লঞ্চ

জুলাই 23, 2021

প্রতীকী ছবি

গানের তালে নাচতে গিয়ে ডুবে গেলো পিকনিকের লঞ্চ

“বাদল হোসাইন সখীপুর”
গানের তালে নাচতে গিয়ে ৩৮ যাত্রী নিয়ে ডুবে গেছে পিকনিকের একটি লঞ্চ। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুরের পার্শ্ববর্তী উপজেলা বাসাইলের বাসুলিয়া বিলে এ ঘটনা ঘটে। তবে এতে কোন প্রাণহানীহয়নি বলে জানায় বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ উপলক্ষে সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ৩৮ জন একটি পিকআপ ভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পট বাসুলিয়ায় বিলে বেড়াতে আসে।

একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন তারা। এসময় সাউন্ড সিস্টেমে গানের তালে নাচানাচির এক পর্যায়ে লঞ্চটি ডুবে যায়।
লঞ্চে থাকা নূর আলম বলেন, আমরা ঈদ উপলক্ষে বাসুলিয়ায় বেড়াতে আসি। সেখান থেকে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করি।
বক্সে গানের তালে সবাই নাচছিল। এক পর্যায়ে লঞ্চটি ডুবে যায়। পরে অন্যান্য নৌকার যাত্রীদের সহযোগিতায় সবাই উঠে আসি। সবাই সুস্থ্য আছে।

অল্পের জন্য রক্ষা পেয়েছি। তবে আমাদের ৩৫টি মোবাইল ফোন লঞ্চে রয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ৩৮ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গিয়েছিলো। এ ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই।

লঞ্চটি উদ্ধারে কাজ চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.