সখীপুর কোরবানির পশুর হাটে মানছে না স্বাস্থ্যবিধি
কচুয়া বাজার কোরবানির পশুর হাট থেকে তুলা ছবি।
“বাদল হোসাইন সখীপুর”
দেশব্যাপী করোনার সংক্রমণ যেন কমছেইনা। তার উপর আবার ঈদকে কেন্দ্র করে লকডাউন শিথিল করায় কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ব্যতিক্রম নয় টাঙ্গাইলের সখীপুর উপজেলাও। আর দুদিন পরেই ঈদ। আর ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটগুলো যেন জনসমুদ্রে পরিণত হয়েছে।
উপজেলার বিভিন্ন হাটে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় কোরবানি পশু কিনতে পরিবারের ছোট্ট শিশু থেকে শুরু করে এসেছেন বৃদ্ধরাও।
পশুর হাটগুলোতে করোনা সচেতনতামূলক ব্যানার,ফেস্টুন থাকলেও কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। বেশিরভাগ মানুষেরই নেই মাস্ক। পাশাপাশি হাটে গাদাগাদি করে পশুর অবস্থানের পাশাপাশি দেখা মিলছে অগণিত মানুষের যাতে করোনা সংক্রমণ অনেকাংশে বেড়ে যাওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা।
হাট কর্তৃপক্ষের দাবি মানুষকে স্বাস্থ্যবিধির আওতায় আনতে মাইকিং কার্যক্রমের পাশাপাশি বাশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এছাড়া মাস্কের কথা মাইকে বললেও অনেকেই মাস্ক ছাড়াই আসছেন পশুর হাটে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
