• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ আলোকিত ভুবনের

জানু. 15, 2021

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:

অসহায় শীতার্তদের হাতে কম্বল পৌঁছে দিলেন আলোকিত ভুবন এর সভাপতি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপির পক্ষ থেকে শুক্রবার বিকাল ৪ টায় ফরিদপুর গোয়ালচামট অনুপ সাহার বাড়িতে দুই শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রদীপ সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পাখি সাহা, ভোলা সাহা, আলোকিত ভুবনের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সোহাগ, আলোকিত ভুবনের সদস্য সুমন কুন্ডু সুরজিৎ, শংকর সাহা, অনুপ সাহা, সুজিত রায়।

৮ নং ওয়ার্ড এর বসবাস করা হতদরিদ্র মানুষ ও কর্মজীবী দরিদ্র, ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

আলোকিত ভুবন এর সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেন, শীতবস্ত্র নিয়ে আমরা চেষ্টা করছি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে, যাতে তারা শীতে কষ্ট না পায় এ লক্ষে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments