
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলায় সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারী ২০২১) বিকালে সমাজসেবী সংগঠন নব জোয়ার যুব সংঘ এর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, নব জোয়ার যুব সংঘ এর সাধারন সম্পাদক তাপস কুমার দাস, সাংগঠনিক সম্পাদক অাবুল হাসান, অর্থ সম্পাদক মো. নিয়ামতউল্লাহ, সদস্য সুফিয়ান সুজন ও অন্যন্যা সদস্যবৃন্দু।
স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মো. জুয়েল মিয়া জানান, ভবিষ্যতে সংগঠনটি সালথা উপজেলার বিভিন্ন ধরনের উন্নয়নের পাশাপাশি সমগ্র সালথা উপজেলার সমাজসেবা মূলক কাজ করে যাব।
