ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির উদ্যােগে শীতবস্ত্র বিতরণ
“বাদল হোসাইন”সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গণ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর পি,এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান। এছাড়াও যুব সমিতির সম্মানিত সদস্য আবু জাহিদ সাদিক, ফজলুল হক বাপ্পা, বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব সবুর মিয়া, বাজার বণিক সমিতির সভাপতি মাহমুদ অালী,
ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সহ সভাপতি সেলিম আহমেদ, কার্যকরী পরিষদের সদস্য সরোয়ার পারভেজ, হাবীবুন নবী সোহেল, সাংগঠনিক সম্পাদক অাহমেদ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান নাজমুল রিয়ন সহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব শিকদার।
