• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাভারে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে যুবক আটক

ডিসে. 11, 2020


রাজিউল হাসান পলাশঃ সাভারে জাল সার্টিফিকেট তৈরি চক্রে যুক্ত থাকার অভিযোগে মো: রিয়াদ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে র‌্যাব-৪ এর উপ-পরিচালক মেজর এ এইচ এম আদনান তফাদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার পৌরসভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের ২য় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো: রিয়াদ হোসেন মিঠু সাভারের মৃত বারেক শিকদারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের ২য় তলায় কম্পিউটার পয়েন্ট আ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে ভুয়া সার্টিফিকেট তৈরি, ছাপানো ও বিতরণ করা হয়। পরে র‌্যাব-৪ এর উপ-পরিচালক মেজর এ এইচ এম আদনান তফাদারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

এসময় অভিযুক্তকে আটক করা হয়। এছাড়া সেখান থেকে ১ টি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি কি-বোর্ড, মাউস ও ঢাকা শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫টি জাল সনদ জব্দ করা হয়।

এবিষয়ে জানতে চাইলে র‌্যাব-৪ এর উপ-পরিচালক মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments