• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে কৃষক খুন: গ্রেফতার ৪

অক্টো. 28, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে কৃষক শুকুর আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুইজনকে আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুই জনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে ধামরাইয়ের কাছৈর গ্রাম থেকে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে গতকাল বিকেলে একই এলাকা থেকে আরও দুই জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর উপজেলার কাছৈর গ্রামের নিজ বাড়ির পাশের বিলে মাছ ধরার কথা বলে বেরিয়ে যান শুকুর আলী। এরপর আর সে ফেরেনি। পরদিন বাড়ির পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই অজ্ঞাতনামা আসামী করে ধামরাই থানায় মামলা করেন নিহতের ছেলে মুখলেছুর রহমান। এঘটনায় অধিকতর তদন্তে জড়িত সন্দেহে কাছৈর গ্রাম থেকে জাকারিয়া ও ফিরোজকে আটক করা হয়। তারা নিহত শুকুর আলীর প্রতিবেশী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যে মঙ্গলবার বিকেলে একই গ্রাম থেকে মনোয়ার ও শাহীনুরকে আটক করে পুলিশ। আজ তাদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে শুক্কুর আলীকে হত্যা করে আসামিরা। গোপন তথ্যের ভিত্তিতে আসামি দুইজনকে গ্রেফতার করা হলে তাদের দেওয়া তথ্যমতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments