• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী- জিয়া।

অক্টো. 18, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্ভাব্য প্রার্থী হতে চান মোঃ জিয়ায়ুর রহমান মিয়া জিয়া (৫৩)। জিয়া ইউনিয়নের সোনাপুর গ্রামের মনিরুজ্জামান মিয়ার পুত্র ও ইসলাম আন্দোলন বাংলাদেশের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

একান্ত সাক্ষাৎকারে এপ্রতিনিধিকে জিয়ায়ুর জিয়া বলেন, সোনাপুরকে ক্ষুদা ও দা‌রিদ্রমুক্ত, অ‌নিয়ম ও দূর্ণী‌তিমুক্ত, অর্থ‌নৈ‌তিক সমৃদ্ধশালী এক‌টি আদর্শ ইউনিয়ন গড়‌তে আমি সক‌লের সহ‌যো‌গিতা চাই। আপনারা আমার জন্য দোয়া কর‌বেন, আগামী ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে আপনা‌দের দোয়া সমর্থন প্রত্যাশী করি।

আগামী ইউনিয়ন প‌রিষদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সবার দোয়া প্রার্থনা করছেন তিনি। ইউনিয়ন বা‌সির দুঃখ-কষ্ট, হা‌সি-কান্না স‌ঙ্গে নি‌য়ে দলমত নি‌র্বি‌শেষে এ‌গিয়ে চ‌লে‌ছেন । সমা‌লোচক‌দের বৃদ্ধাঙ্গ‌লি দে‌খি‌য়ে সাধারন মানু‌ষের ভালবাসা ও দোয়া নি‌য়ে সর্বদাই অগ্রসর হচ্ছেন তিনি।

তিনি আরো বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতারা আমাকে মাঠে কাজ করতে নির্দেশ দিয়েছেন। সোনাপুর ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন আমি পাব বলে শতভাগ আশাবাদী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.