চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রাত্যাহরের দাবীতে ফরিদপুরের চরভদ্রাসনে মিছিল করেছেন তার কর্মী সমর্থকরা। শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার সামনে থেকে এ মিছিল বের করে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ভূষি হাটে এসে এক সংক্ষিপ্ত সভা করেরন তারা।
বক্তরা সাংসদের নামে নির্বাচন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলা মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবী জানান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান মোল্যা,সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবুল খায়ের,চরভদ্রাসন সরকারী কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান,রাসেল জামান,মো: মুন্নাফ।
