• রবি. অক্টো. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে সমাবেশ

অক্টো. 17, 2020

সখীপুর ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে সমাবেশ

বাদল হোসাইনঃ-
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে আজ শনিবার সারা দেশের ন্যায় সখীপুরে বিট পুলিশিং সমাবেশ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আজ সকাল ১০টায় সখীপুরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হয়। সমাবেশে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র আবু হানিফ আজাদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, থানার ইনচার্জ মো. আমির হোসেন, ওসি (তদন্ত) লুৎফুল কবির উদয়, এসআই বদিউজ্জামান সহ উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
সমাবেশে ধর্ষণ ও নির্যাতনবিরোধী ব্যানার এবং ফেস্টুন প্রদর্শন করা হয়, যাতে জনগণ এ সামাজিক ব্যাধির বিরুদ্ধে এগিয়ে আসে এবং সচেতনতা সৃষ্টি হয়।

নির্যাতন বিরোধী সমাবেশকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের পক্ষে মানবাধিকার কর্মী বাদল হোসাইন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.