• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর বাজার বনিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি মোঃ খলিলুর রহমান সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন

অক্টো. 11, 2020

বাদল হোসাইনঃ-
সখীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সখীপুর বাজার বনিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড- এর (২০২০) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ৮ টা থেকে সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাত ২টা ১৫ মিনিটে ফলাফল ঘোষনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম।
ফলাফলে সভাপতি পদে মো. খলিলুর রহমান চেয়ার প্রতিক নিয়ে ৭৮৮ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন ছাতা প্রতিকে ৫০৬ ভোট পান। সহসভাপতি পদে মোমবাতি প্রতিকে হাজি মো. মিন্টু দেওয়ান ৬৬৬ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন আনারস প্রতিক নিয়ে ৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম লেবু পাখা প্রতিক নিয়ে ৩৭৫ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে টিয়া পাখি প্রতিক নিয়ে মো. আলম মিয়া ৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন খেজুর গাছ প্রতিক নিয়ে ৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে মো. আনোয়া হোসেন দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম তালুকদার ৬১৯ ভোট পান। দপ্তর সম্পাদক পদে খন্দকার সোলায়মান কবির হাতি প্রতিক নিয়ে ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান মিয়া বটগাছ প্রতিকে ২৯৭ ভোট পান। ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান ডালিম ফুটবল প্রতিক নিয়ে ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হন , এবং প্রচার সম্পাদক পদে শ্রী রনজিত শীল মাইক প্রতিক নিয়ে ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী হরিপদ ঘোষ রিকসা প্রতিকে ৪৯৫ ভোট পান।

নির্বাচনে ৯টি পদের বিপরীতে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন। মোট ভোটার ছিলেন ১৪৩৯ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৩০৫জন ভোটার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments