ইতালী যুবলীগের আয়োজনে রোমে আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সুস্থতা কামনায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
২অক্টোবর ২০২০ শুক্রবার বাদ জুমা ইতালির রজাধানি রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো মক্কি মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইটালী যুবলীগ এর সাবেক সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, ইটালী যুবলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম, সহ জনশক্তি বিষয়ক সম্পাদক মো: রাজীব, সন্মানীত সদস্য আবদুর রহিম সাগর ও যুবনেতা সোহেল মিয়াজী হিমু সহ অন্যান্য নেতা কর্মী।
