• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বস্ত্র বিতরণ

সেপ্টে. 28, 2020

রাজিউল হাসান পলাশঃ ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ধামরাই উপজেলা মিলনায়তন কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে ৩০০ জন হত দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা ২০ এর সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বিএসটিআইয়ের সাবেক মহা পরিচালক দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আহামদ আল জামান ও আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments