• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

অক্টো. 7, 2020


ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধ ও বিচারের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “রক্ত সৈনিক ধামরাই”।

ধামরাই উপজেলার থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় রক্ত সৈনিক সংগঠনের সভাপতি নাহিদ হোসেনের সভাপতিত্বে ও জাহিদ হাসানের সঞ্চালনায় মানববন্ধন কার্যক্রম পরিচালিত হয়। এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র ও নির্যাতন করা সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদ জানানো হয়। এসময় প্ল্যাকার্ডে লিখে ধর্ষণের প্রতিবাদ সহ ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে উল্লেখ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি করেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.