ইতালির মিলানে দক্ষ জনশক্তি গড়ে লক্ষ্যে চেম্বার অফ কমার্স এন্ড ল’ এর আয়োজনে তিনদিন ব্যাপী কাফ অপারেটর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর মিলানের স্থানীয় এক হোটেলের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে মিলান সহ আশেপাশের বেশ কয়েকটি শহর থেকে প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
সিসিএল এর চেয়ারম্যান Dott. M H Mukter জানান ইতালীতে প্রবাসীরা যেন, বিভিন্ন আইনি সহায়তা সহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটিতে অবদান রাখতে পারে সেই লক্ষ্য নিয়েই চেম্বার অফ কমার্স এন্ড ল’ এর এ কাফ অপারেটর ওয়ার্কশপ। সেই সাথে কমিউনিটিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বলসহ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্য নিয়েই এ ওয়ার্কশপের আয়োজন।

তিনদিন ব্যাপী ওয়ার্কশপ এর প্রথম দিন কাফ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, Dott. Alessandro Benzi , Responsabile territoriale Marketing UCI SRL দ্বিতীয় দিন পাত্রোনাতো এর উপর আলোচনা করেন, Dott. La Licata Giovanni ,Responsabile Regione di Lazio, Patronato ENAC Ges Dott. Antonucci Valerio , Patronato SIAS তৃতীয় দিন ইমিগ্রেশন এর উপর লেকচার দেন, Avvocato Francesca Testini , Foro di Foggia।
তিনদিনের এই ওয়ার্কশপ এর কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন, সিসিএল এর চেয়ারম্যান Dott. M H Mukter ওয়ার্কশপ এ অংশগ্রহনকারী সকল প্রশিক্ষনার্থীদের আরো দক্ষ করার তাগিদে অনলাইন ক্লাস অব্যাহত থাকবে বলে সিসিএল কর্তৃপক্ষ জানান।
