• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ইজিবাইক চাপায় শিশু নিহত

সেপ্টে. 5, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা-চাপিল আঞ্চলিক সড়কের দেপাশাই এলাকায় ইজিবাইক চাপায় বিশাল রহমান বাচ্চু(৭) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার দেপাশাই মডেল স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু গাইবান্ধা জেলার সাঘাটা থানার থৈগড় গ্রামের ফুল মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন বাজার এলাকায় আনোয়ার নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতো।

পুলিশ জানায়, সকালে বাসা থেকে বেরিয়ে বাজারের দিকে যাবার সময় জয়পুরাগামী একটি ইজিবাইক বাচ্চুকে ধাক্কা দেয়। এসময় অপরদিক থেকে আসা আরেকটি ইজিবাইক তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.