• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির রোমে কল্লি আলবানি স্পোর্টিং ক্লাবের শুভযাত্রা

আগস্ট 3, 2020

সোহেল মিয়াজী: কল্লি আলবানি স্পোর্টিং ক্লাব ইতালির রোমে শুরু থেকেই প্রবাসী বাংলাদেশীদের মাঝে বিশেষ অবদানের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। মাদকমুক্ত যুব সমাজ ও সুষ্ঠু সমাজ গঠনের ক্লাবটি মাস ব্যপী ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করে। যেখানে ৮টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করে।

কল্লি আলবানি স্পোর্টিং ক্লাব এর শুভযাত্রা উপলক্ষে ক্রীড়ামোদী ও ক্রীড়া অনুরাগীদের নিয়ে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে কল্লি আলবানি স্পোর্টিং ক্লাব এর সভাপতি মো: নূরুল হক বলেন, যুবকদের সঠিক পথে পরিচালিত এবং বিনোদনের পাশাপাশি ইতালিতে বাংলাদেশ তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে ক্লাবটির কার্যক্রম শুরু হয়েছে। সকলের সহযোগিতায় কমিউনিটিকে সুস্থধারায় পথ চলায় কল্লি আলবানি স্পোর্টিং ক্লাব আরও এগিয়ে যাবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহজাহান ফিরোজ চৌধুরীরর উপস্থাপনায় যুব সমাজকে এগিয়ে আসার শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এমডি সোয়াইব এবং বাংলাদেশ জাতীয় ফুটবলদল, ইতালীর সাবেক ফুটবলায় শাহাদত হোসেন রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিটির সাংগঠনিক সম্পাদক জামিল আহম্মেদ,গোপালগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান তালুকদার, কল্লি আলবানি স্পোর্টং ক্লাবের সাধারণ সম্পাদক খাজা রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী তারেক হোসেনসহ অনেকে।

এসময় কল্লি আলবানি স্পোর্টিং ক্লাব সিনিয়র সহ-সভাপাতি নূরুল ইসলাম চৌধুরী (ফরহাদ) সহ সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।আয়োজনে সকল সদস্যে আন্তরিক সহযোগিতায় উতসবমূখর পরিরেবেশে সম্মানিত অতিথিবৃন্দ কল্লি আলবানি স্পোর্টিং ক্লাবের বিজয় ট্রফি তুলে দেন, আগামীর বিজয়ের প্রত্যাশায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.