• রবি. আগস্ট ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান।

জুলাই 2, 2020

মনির মোল্যা, সালথা (ফ‌রিদপুর) প্র‌তি‌নি‌ধি:  করোনার ছোবলে চরম আর্থিক সঙ্কটে পড়া ফ‌রিদপু‌রের সালথায় বেসরকারী নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে এককালীন আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার। প্রতিজন শিক্ষক এবং কর্মচারীকে যথাক্রমে ৫০০০ এবং ২৫০০ টাকা করে অনুদান দেওয়া হ‌য়ে‌ছে ।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপ‌জেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এই আর্থিক প্র‌ণোদন‌া দেওয়া হয় ।

এসময় উপ‌স্থিত ছি‌লেন সালথা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হা‌সিব সরকার, উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা অ‌ফিসার মো. আবুল খা‌য়েরসহ বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ ।

উ‌ল্লেখ্য করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছেন নন-এমপিও শিক্ষকরা। এসব প্রতিষ্ঠানে কেউ কেউ প্রতিষ্ঠান থেকেই নামমাত্র সম্মানী পান। আবার কেউ কিছুই পান না। তারা মূলত টিউশনি, বই লেখা ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু চলমান লকডাউনে আয়ের সেসব রাস্তা বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা।

২ জুলাই ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.