মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় “আমার রক্তে বাঁচুক প্রান” নামক সেচ্ছায় রক্তদান সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ৮ জুন সোমবার বিকালে ব্লাড ডোনার এই সংগঠনের এক সদস্য মূমূর্ষ এক রোগীকে রক্ত দান করেছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা বাবুল মোল্যার ছেলে মোঃ আবদুল্লাহর শরীরে ফরিদপুরের রয়েল হসপিটালে গিয়ে রক্ত প্রদান করেন এই সদস্য। জানা গেছে, আবদুল্লাহ তাল গাছের শাষ কাটতে গেলে, গাছ থেকে পড়ে গিয়ে প্রচুর রক্ত ক্ষরন হয়। পরে তাকে ফরিদপুর রয়েল হসপিটালে তাকে ভর্তি করা হয়। তার শরীরের রক্ত শুন্যতার কারনে বি পজেটিব রক্তের প্রয়োজন হয়। পরে “আমার রক্তে বাঁচুক প্রান” সংগঠনের এডমিন মো: আনিচুর রহমান তাজুল ইসলাম মূমূর্ষ এই রোগীকে রক্ত দান করেন। তাজুল বলেন,দেশে করোনা ভাইরাস প্রার্দুভাবের কারনে সালথায় দ্রুততম সময়ে এবং জরুরী রক্তের প্রয়োজনে রক্ত দিতে পেরে আমার কাছে ভালো লাগছে। উপজেলা ভিত্তিক আমার সাথে সৎ ও নিষ্ঠাবান একঝাক তরুন মিলে তৈরি এই সংগঠন প্রায় ১শত সদস্য রয়েছে এখানে। এদের মধ্যে রয়েছে, চাকুরীজীবি, বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র, কলেজ পড়–য়া ছাত্র। সংগঠনের সংগঠক ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্নাস পড়–য়া ছাত্র মো: তাজুল ইসলাম আরও জানান, প্রানঘাতী করোনা ভাইরাস প্রার্দুভাবে এর সংক্রামণ ঠেকাতে দেশের জন্য আমাদের একটা কিছু করা উচিৎ আর সেই লক্ষেই আমাদের এই উদ্যোগ। আমরা প্রাথমিক ভাবে ১শত লোক নিয়ে শুরু করেছি আমাদের সংগঠনে যদি কেউ আসতে চায় তাহলে আমরা তাকে স্বাগত জানাবো। আমাদের এই সংগঠনের সকলের থেকে রক্ত দেওয়া হবে। যার যার রক্ত পরীক্ষা করে রক্তের গ্রুপ জেনে নিবো। যখন যে গ্রুপের রক্তের জন্য কল পাবো আমরা তাকে রক্ত দিতে ওই জায়গায় পাঠাবো। তাছাড়া আমরা বিভিন্ন সদস্যের কাছ থেকে রক্ত সংগ্রহ করে জমাও রাখবো। গরীব অসহায় মানুষের পাশে থাকবো। আমাদের কাছে ফোন করতে পারেন এই নাম্বারে’ ০১৭১৪৮২৯২০৪। রক্ত দানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, রাকিবুল ইসলাম, মিলন হোসেন, ইমরান হোসেন, রবিউল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য গত ৫ জুন সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা গ্রামে সংগঠনের এক সদস্যের বাড়িতে “আমার রক্তে বাঁচুক প্রান” সংগঠনের আত্মপ্রকাশ ঘটে পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশ পায়। আর ৮ জুন সোমবার তাদের রক্তদান শুরু হয়।
৯ জুন ২০২০
