• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে সাংবাদিকের স্ত্রী করোনায় আক্রান্ত

জুন 7, 2020

সখীপুরে সাংবাদিকের স্ত্রী করোনায় আক্রান্ত

বাদল হোসাইনঃ-
টাঙ্গাইল সখীপুরে ‌দৈ‌নিক নয়া দিগন্তের সংবাদদাতা ও সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমানের স্ত্রী পারুল আক্তারের (৩০) দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । পারুল আক্তারের জ্বর, গলা ব্যথাসহ করোনার লক্ষণ ছিল।

গত বুধবার ( ৩ জুন) সাংবাদিক তাইবুর রহমান, স্ত্রী সন্তানসহ তিনজন উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেন। আজ রোববার ( ৭ জুন) শুধুমাত্র ওই সাংবা‌দিকের স্ত্রীর করোনা রি‌পোর্ট পজিটিভ এসেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নি‌শ্চিত করেছেন ।

এদিকে তাইবুর রহমানের বাসা প্রেসক্লাবের নিকটে ও প্রেসক্লাবে তার নিয়‌মিত যাতায়াত থাকায় সাংবা‌দিকরা প্রেসবক্লাব‌টি ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন । আজ সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সভাপ‌তি শা‌কিল আনোয়ার ও সাধারণ সম্পাদক এনামুল হক এক বিজ্ঞ‌প্তির মাধ্যমে এ তথ্য নি‌শ্চিত করেন।
সাংবা‌দিক তাইবুর রহমান বলেন, বর্তমানে আমার স্ত্রী‌ পৌরসভার ৬নং ওয়ার্ড শাহ্ কামাল স্বরনী প্রতিভা স্কুলের মোড় সংলগ্ন তাঁর বাবার বা‌ড়িতে রয়েছে । তাকে আলাদাকক্ষে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আগে থেকে এখন অনেকটা সুস্থ্য।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আলমাস আজাদ বলেন করোনা রোগীটি আমাদের বাসার পাশে থাকার কারনে ভয় হচ্ছে।এতো দিন দূরে ছিল এখন বাসার কাছে তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ওই সাংবা‌দিকের বাসা, শ্বশুরবা‌ড়ি ও প্রেসক্লাবসহ সং‌শ্লিষ্ট বাসাগুলো লকডাউনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.