
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু জাফর মোল্যা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি……..রাজিউন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জোগারদিয়া গ্রামে নিজ বাড়ীতে তিনি মারা যান। আবু জাফর মোল্যা দুরাগ্যব্যধি ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। এ সময় তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের চাচা আব্দুল হক মোল্যা।
তার মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও শোক জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সকলেই মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২১ মে ২০২০
