
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় নবগঠিত “সালথা অনলাইন সাংবাদিক ফোরাম” এর পক্ষ থেকে অসহায় ও ভিক্ষুকদের জন্য “মানবিক ঈদ উপহার” হিসেবে সেমাই, চিনি, গুড়োদুধ, কিসমিসহ একটি করে প্যাকেট ৩০ জনকে বিতরন করেছে।
সাংবাদিকতার পাশাপাশি মানুষের জন্য কিছু করা যায় তার প্রমাণ দিল ‘সালথা অনলাইন সাংবাদিক ফোরাম’। বৃহস্পতিবার ২০শে মে বেলা ১১ টা থেকে “সালথা অনলাইন সাংবাদিক ফোরাম” এর অস্থায়ী কার্যালয়ে সালথা সদর বাজারে আগত ৩০ জন ভিক্ষক ও অসহায়দের মধ্যে মানবিক ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, গুড়োদুধ, কিসমিস বিতরণ করে। সালথা ‘অনলাইন সাংবাদিক ফোরাম’ এর সদস্যদের নিজস্ব অর্থায়নে এগুলো বিতরন করা হয়।

‘মানবিক ঈদ উপহার’ দুধ, চিনি, সেমাই বিতরণ করার সময় উপস্থিত ছিলেন সালথা অনলাইন সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সোহানুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক বিধান মন্ডল, দপ্তর সম্পাদক আবুল বাসার, কার্যকরি সদস্য আকাশ সাহা প্রমূখ।
বিতরন কার্যক্রম উদ্ভোদন করেন সালথা অনলাইন সাংবাদিক ফোরাম এর সম্মানিত উপদেষ্টা শওকত হোসেন মুকুল ও সম্মানিত উপদেষ্টা জাহাঙ্গীর আলম শাহজাহান।
এসময় সালথা অনলাইন সাংবাদিক ফোরাম এর সভাপতি আরিফুল ইসলাম বলেন গতানুগতিক সাংবাদিকতার বাইরেও আমরা কাজ করে যাব। সালথা ব্লাড ডোনার ক্লাব, ও মানবিক ঈদ উপহার এর উদাহরন। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা অনেক এগিয়ে যেতে চাই।
