• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে খোলা মাঠে বৃহত্তর ঢাকা সমিতির ইফতার

মে 19, 2020

বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে বৃহত্তর ঢাকা সমিতি ইতালির আয়োজনে খোলা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোমের লার্গো প্রেনেসতে চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে বৃহত্তর ঢাকা সমিতি ইতালির ভারপ্রাপ্ত সভাপতি জোবায়ের আহমেদ রিপন ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু সহ সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে-আলম সিদ্দিকী বাচ্চু এবং বর্তমান সভাপতি হাসানুজ্জামান জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম সাইমন সহ বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আব্দুর রশিদ ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তৃতায় তারা বলেন, পবিত্র মাহে রমজানের উসিলায় মহান আল্লাহ তা’আলা যেন করোনা ভাইরাস এর কবল থেকে সকলকে মুক্তি দান করেন। পাশাপাশি মানুষের সকল প্রকার সমস্যার সমাধানে সহজ পথের প্রত্যাশা করেন।

বৃহত্তর ঢাকা সমিতি ইফতার মাহফিলে ইতালি ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে, করোনায় মৃত্যুবরণ এবং আক্রান্ত হয়েছেন সকলের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। পরে রোজাদার ব্যক্তিরা ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.