• বুধ. সেপ্টে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এপ্রিল 25, 2020

সখীপুরে_নিখোঁজের_১দিন_পর_ডোবা_থেকে_সুজনের_লাশ_উদ্ধার
বাদল হোসাইনঃ-
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ১ দিন পর সুজন আহমেদ (১০) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার ২৫শে এপ্রিল দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সুজন ওই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আন্নাছ আলীর ছেলে এবং গড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, শুক্রবার বিকেলে ২৪শে এপ্রিল সুজন তার সমবয়সী আবদুল্লা ,রুবেলসহ কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুড়ি উড়াতে বাড়ি থেকে বেড় হয়। রাতে সে আর বাড়ি ফিরে না আসায় পরিবার ও এলাকাবাসী মিলে রাতভর অনেক খোঁজাখুঁজিও করেও তার সন্ধান পায়নি। পরদিন শনিবার সকাল থেকে নিখোঁজ হওয়ার বিষয়ে মাইকিং করা হয়। গ্রামের মানুষ দলবেধে পুকুর ডোবা খুঁজতে থাকেন। এক পর্যায়ে সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে বখতিয়ার পাড়ার একটি পুকুরে ভাসমান অবস্থায় সুজনের লাশ দেখতে পায় এলাকাবাসী। তারপর এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.