মনির মোল্যা, সালথা ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা সংসদীয় -২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সহযোগিতায় উপজেলায় একটি ধান কাটা ও মাড়াই মেশিন বরাদ্দ পাওয়া গেছে। এর একটি মেশিন বৃহস্পতিবার উপকারভোগী এক কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০১৯ – ২০২০ অর্থ বছরে বাজটের আওতায় ভর্তুকি মূল্যে পাওয়া পাকা ধান কাটা ও মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। ১২ লক্ষ টাকা মূল্যমানের একটি মেশিনের চাবি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কসবা গট্টি এলাকার মৃত্যু আব্দুল জব্বার মোল্যার ছেলে গোলাম মুর্তুজার কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফসিার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস প্রমুখ।
এ মেশিনের ৬ লাখ টাকা সরকার ভর্তুকি দেয়, বাকি টাকা কৃষক মোঃ গোলাম মর্তুজা দেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার জানান, এ মেশিনটি দিয়ে কৃষকের ধান কাটা ও মাড়াই করতে শ্রমিক কম লাগবে এবং কম খরচে কৃষক তার ধান ঘরে তুলতে পারবে। অন্যান্য উপজেলার মতো এই উপজেলায়ও একটি মেশিন পাওয়া গেছে। আমাদের মাননীয় সংসদ উপনেতা মহোদয় এর সহযোগিতায় একটি মেশিন পাওয়া গেছে। আজ মেশিনটি বিতরণ করা হয়েছে।
