• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় কর্মহীন দরিদ্রদের মাঝে জেলা পরিষদের ত্রান বিতরন!

এপ্রিল 23, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ক‌রোনা ভাইরাসের কারোনে কর্মহীন দরিদ্র মানু‌ষের মা‌ঝে ফরিদপুর জেলা পরিষদের ত্রান বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে ১’শ দরিদ্র পরিবারের মাঝে ত্রান হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার।

সালথা উপ‌জেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হা‌সিব সরকার ব‌লেন, ফরিদপুর জেলা পরিষদ থেকে প্রাপ্ত ত্রান ১’শ টি দরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।

এছারাও আমা‌দের কাছে সরকারি ত্রাণ মজুদ আছে। আগের মতই ছোট ছোট চা‌য়ের দোকান, সেলুনসহ যা‌দের একমাত্র আয়ের পথ ক‌রোনা ভাইরা‌সের কার‌নে বন্ধ হ‌য়ে গে‌ছে তা‌দের বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে ত্রান সামগ্রী পৌ‌ছে দি‌চ্ছি। যদি কেউ বাদ পরে তাহ‌লে উপ‌জেলা প্রশাসন এবং ইউনিয়ন প‌রিষ‌দে যোগা‌যোগ করার অনু‌রোধ করা হ‌চ্ছে। ‌তিনি‌ অারো ব‌লেন, জরুরী প্র‌য়োজন ছাড়া কেউ বা‌ড়ি থে‌কে বের হ‌বেন না । এসময় তি‌নি সকল‌কেই নিরাপ‌দে থাকার অনু‌রোধ জানান ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments