বাদল হোসাইন 
টাঙ্গাইলের সখিপুর উপজেলা কাকড়াজান ইউনিয়নের নিজ এলাকা বাঘের বাড়ি গ্রামে অসহায় দরিদ্রদের হাতে খাদ্য সহায়তার উপহারের প্যাকেট পৌঁছে দিয়েছেন ঢাকায় কর্মরত পুলিশ কর্মকর্তা মো. আরিফুজ্জামান আরিফ। আজ রোববার(১৯শে এপ্রিল) সকালে বাঘের বাড়ি গ্রামের ৫০ জন দরিদ্র ও কর্মহীন শ্রমজীবীর হাতে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা আরিফ ঢাকা শহরে দায়িত্ব পালন করায় তিনি এলাকার মুরব্বিদের মাধ্যমে এসব সহায়তা পৌঁছে দেন।
মোঃ আরিফ ঢাকা শহরের উত্তরা পশ্চিম থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। আরিফের বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামে। আরিফ বীর মুক্তিযোদ্ধা মৃত আবুবকর মিয়া-র ছেলে।
খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল ছাড়াও ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, এক প্যাকেট সেমাই ও সাবান।
পুলিশ কর্মকর্তা আরিফের পক্ষে তার গ্রামের মুরুব্বী কিসমত মাস্টার, হাবিবুর রহমান মাস্টার, ছালাম মাস্টার, সোয়েব মাস্টার, আব্দুর রহমান মাস্টার, রফিক মেম্বার, খালেক মাস্টার,আবু বকর সিদ্দিক মাস্টার ও গ্রামের ছাত্র ও যুবকদের মধ্যে লিটন, শিহাব, শাহজালাল, রাশেদুল, বাদল, নাহিদ, নাছির, সাদ্দাম, সোলেমান, মারুফ, লোকমান উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী দরিদ্রদের মাঝে পৌঁছে দেন।
সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের (ব্রুনাই ফেরৎ) বাদল হোসাইন ও কাকরাজান ইউনিয়নের হৃদয় আহম্মেদ খান পাশা সহ পুলিশ কর্মকর্তা মোঃআরিফুজ্জামান আরিফের উপহার সামগ্রী দরিদ্র পরিবারের মাঝে বিতরন কে সাধুবাদ জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা আরিফ মুঠোফোনে সময় নিউসকে জানান, এ সময় ঢাকা শহরে দায়িত্ব পালন করার কারণে আমি সখীপুরের নিজ গ্রামে আসতে পারিনি। আমার গ্রামের কর্মহীন শ্রমজীবীরা আমার এই সামান্য উপহার গ্রহণ করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।সরকারের পাশা পাশি দরিদ্রদের প্রতি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
