• বুধ. আগস্ট ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

খলিশাডুবী যুব সংগঠনেন মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ!

এপ্রিল 4, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
মানবসেবাই প্রকৃত ধর্ম এই শ্লোগানে একদল যুবকেরা মিলে প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবক সামাজিক কার্যক্রমে মানুষ মানুষের জন্য খলিশাডুবী যুব সংগঠন এর অায়োজনে মাস্ক,সাবান, ও লিফলেট বাড়ি বাড়ি গিয়ে স্বেচ্ছাসেবক রা কাজ করছে।

আর এই সংগঠনের প্রধান কাজ সমাজের হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় তাদের সেবা করা।

বেশি কিছুদিন ধরে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও অাজ সকাল ১০ টার দিকে শনিবার আনুষ্ঠানিক ভাবে সালথা উপজেলার সুনামধন্য নির্বাহী অফিসার শ্রদ্ধেয় মোহাম্মাদ হা‌সিব সরকারের স্যারের হাত ধরে আত্মপ্রকাশ পায় সালথা উপজেলার প্রথম স্বেচ্ছাসেবক সংগঠন “সামাজিক কার্যক্রম খলিশাডুবী যুব সংগঠন।

শনিবার সালথা উপজেলাধীন রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবী গ্রামে ৪নং ওয়ার্ড সংগঠনের কর্মীরা তাদের কার্যক্রম চালান। ইতিমধ্যে সংগঠনটি সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যাতা পেয়েছে। অনেক তরুণ এগিয়ে আসছে সাথে কাজ করার জন্য।সামাজিক কার্যক্রমে খলিশাডুবী যুব সংগঠন এর সাথে।

সংগঠনটির মরণব্যাধি করোনা ভাইরাস নিয়ে সংগঠনে আরো কিছু পরিকল্পনা রয়েছে। তাছাড়া সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এই সংগঠন কাজ করে যাবে বল আশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.