• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে হতদরিদ্রদের মাঝে কামরুল হাসান আজাদের খাদ্য সামগ্রি বিতরন

মার্চ 28, 2020

সখীপুরে হতদরিদ্রদের মাঝে কামরুল হাসান আজাদের খাদ্য সামগ্রি বিতরন।

বাদল হোসাইন সখীপুর টাংগাইল প্রতিনিধিঃ- সখীপুর পৌরসভায় গরীব অসহায়, দিনমজুর, হতদরিদ্রদের মাঝে চাল-ডাল,পেঁয়াজ-আলু,তেল_সাবান ও ব্যাক্তি বিশেষ নগদ অর্থ প্রদান করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের একমাত্র উত্তরসুরী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক কামরুল হাসান আজাদ। আজ শনিবার সকালে পৌর শহরের বিভিন্ন রাস্তা_ঘাট দিয়ে ঘুরে ঘুরে চোখে পড়ার মতো হতদরিদ্রদের মাঝে বিতরন করেন।
কামরুল হাসান আজাদের সাথে কথা বলে জানা যায়-সারা দুনিয়ায় মানব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশের এই সংকটময় সময় গরীব অসহায়, দিনমজুর,হতদরিদ্রদের মাঝে আমি সাহায্য সহযোগীতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।সমাজের বিত্তবান দের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এই সংকটময় পরিস্থিতিতে সরকারের পাশা_ পাশি হতদরিদ্রদের পাশে দাঁড়াতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.