
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কর্মহীন মানুষের খারাব পৌছে দিচ্ছেন উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে শনিবার সকাল ১০ টা থেকে উপজেলার ৮টি ইউনিয়নে এ কার্যক্রম চালু করা হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলার ভাওয়াল ইউনিয়নের কয়েকটি গ্রামে ঘুরে কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউলের ১টি করে প্যাকেট পৌঁছে দেন। এসময় ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া উপস্থিত ছিলেন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, শনিবার উপজেলার ৮ টি ইউনিয়নে একযোগে এ কর্মসুচি চালু করা হয়েছে। আজ গট্টি ইউনিয়নে ৬০, আটঘর ৪০, সোনাপুর ৪০ জন ও বাকি প্রত্যেক ইউনিয়নের ৩০ জন কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রথমদিনে ২৯০ টি পরিবারের মাঝে সহায়তা দেওয়া হয়। এ সহায়তা প্রদান অব্যহত থাকবে। আশাকরি উপজেলার কোন মানুষ না খেয়ে থাকবে না।
২৮ মার্চ ২০২০
