প্রতিনিধি চরভদ্রাসন: করোনা ভাইরাস প্রতিরোধে ফরিদপুর চরভদ্রাসনের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণা চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা হাফিজুর রহমান।
এছাড়া গত ১৫ দিনে প্রায় চরভদ্রাসনের ১৮০ জন বিদেশ ফেরতদের সন্ধানে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। এদিকে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা লংঘন করায় বিদেশ ফেরত দুই ব্যাক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় ইউএনও উপজেলার বিভিন্ন পথচারী, বিভিন্ন যানের যাত্রী, দোকান মালিক, কর্মচারীসহ সর্বস্তরের মানুষের হাতে করোনা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।
এ সময় তারা জনগণকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্নতাসহ নিয়ম মেনে চলার আনুরোধ করেন এবং মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তারা।
এদিকে হোক কোয়ারেনটাইনের বিধিমালা লংঘন করায় বিদেশ ফেরত দুই ব্যাক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করে তাদের পুনরায় হোম করেনটাইনে পাটানো হযেছে। এরা হলেন উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামের শেখ মুন্নাফ (৪৪) ও ওই একই ইউনিয়নের চরসর্বান্দিয়া গ্রামের বাবুল খান (৩৫)। এর মধ্যে শেখ মুন্নাফকে ১০ হাজার এবং বাবুল খানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।
এদিকে করোনা ভাইরাস বিষয়ে সতর্ক করে চরভদ্রাসনে বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে মাইকিং।
