
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট (জিডিএন) এর আয়োজনে নবীন বরণ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ ২০২০, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের গ্যালারী ১ এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়। তিনি তার ব্যাক্তিগত ব্যাস্ততার করণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে জিডিএন সম্পর্কে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক সিয়াম বিন নূর(বিবিএ)। এতে আরো বক্তব্য দেন তানভির মাহতাব তন্ময়(সভাপতি, রোবো সাস্ট), মো: সামিন সাইফ(যেষ্ঠ্য সহ-সভাপতি, জিডিএন সাস্ট) এবং ইমতিয়াজ আহমেদ ইমন(সাধারণ সম্পাদক, জিডিএন সাস্ট)।
মো: জুবায়ের সিদ্দিকী অতনু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
