
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ) দুপুরে কালামপুর এ এম এস পাবলিক স্কুলের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে ছাত্র-ছাত্রীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদুর রহমান ওসি অপারেশন ধামরাই থানা, ঢাকা নিউজ ৭১ এর রিপোর্টার রাজিউল হাসান পলাশ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান আদম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক মনি, সহকারী প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার সোহাগ, ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতা পারভেজ কবির সাকিব প্রমুখ সহ অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সকলে তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর কুফল এবং এর ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন। এসময় উপস্থিত শিক্ষার্থীরা হাত উঁচিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিংকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে।
