• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়াম আওয়ামী লীগের আয়োজনে অমর একুশে

ফেব্রু. 24, 2020

বিনম্র শ্রদ্ধা এবং যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ।

শাহজাহান আহমেদ, বেলজিয়াম প্রতিনিধি: ২৩ নভেম্বর রবিবার ব্রাসেলসে বেলজিয়াম আওয়ামী লীগের স্থায়ী অফিসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ।

সভার শুরুতে ভাষা আন্দোলনে সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্বে ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু এবং সঞ্চালনায় ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন।

এছাড়া ও বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সহ সভাপতি শফিউল্লাহ শফি, বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপদেষ্টা ও সদস্য ডাঃ আব্দুল কুদ্দুস সহ আরো অনেকে।

এতে বক্তারা বলেন ১৯৫২ সালে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই ভাষা তাদের রক্তের ঋণ কোনদিন শোধ হবে না।

পরিশেষে ভাষা আন্দোলনের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments