• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর মৃত্যুতে সংসদ উপনেতার শোক প্রকাশ!

ফেব্রু. 16, 2020

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
সাবেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

অ্যাডভোকেট রহমত আলী আজ রবিবার সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর ৫ মাস।

সংসদ উপনেতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.